বি.এ হামিদ ও প্রফেসর শিরিনা হামিদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ঢাকা, ০৫ জুলাই-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব বি.এ হামিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং তাঁর সহধর্মিনী, খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর শিরিনা হামিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

০৫ জুলাই (শনিবার) ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বি.এ হামিদ হীরক জয়ন্তী মিলনায়তনে বি.এ হামিদ ট্রাস্ট ও ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হায়দার আলী মোড়ল। স্মরণসভায় বক্তারা বলেন, ‘বি.এ হামিদ ছিলেন এ অঞ্চলের শিক্ষা আন্দোলনের অগ্রপথিক। তাঁর হাতে গড়ে ওঠা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আজো অজস্র মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করছে।’

স্মরণসভায় বক্তব্য রাখেন পরিবারের সদস্যবৃন্দ, এলাকার গুণীজন, শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থীরা ও বিশিষ্টজনেরা। তাঁরা দু’জনের শিক্ষাবিষয়ক অবদান, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বি.এ হামিদ ট্রাস্টের ট্রাস্টি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মরণসভার শেষে দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব বি.এ হামিদ ও প্রফেসর শিরিনা হামিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×