ঢাকা, ০৮ জানুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে ফি-এর বিনিময়ে সংস্থাটি থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করছে। বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ০৮ জানুয়ারি (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে এবং অন্যান্য কৌশল ব্যবহার করছে। যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
বিশ্বব্যাংকের এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিশ্বব্যাংকের নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


