ঢাকা, ২৪ সেপ্টেম্বর-২০২৫
ডেস্ক নিউজ : বিশ্বের শতাধিক দেশে ২০২৭ সাল থেকে এইচআইভি প্রতিরোধী ভ্যাকসিন ইনজেকশন ৪০ মার্কিন ডলারে দুই ডোজ পাওয়া যাবে।
ইউনিটাইড ও গেটস ফাউন্ডেশন আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) এ তথ্য জানিয়েছে। দু’টি সংস্থা লেনাক্যাপাভির-এর সস্তা জেনেরিক সংস্করণ তৈরির জন্য ভারতীয় ওষুধ কোম্পানির সঙ্গে পৃথক চুক্তি করেছে।
পরীক্ষায় দেখা গেছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশের লোকজন বছরে দু’বার ইনজেকশনটি নেওয়ার ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশেরও বেশি কমে গেছে। বর্তমানে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিয়েড সায়েন্সেস থেকে ইয়েজটুগো ব্র্যান্ড নামে বাজারজাত করা লেনাক্যাপাভির যুক্তরাষ্ট্রে এক বছরের ডোজের দাম ২৮ হাজার ডলার।
ইউনিটাইডের এইচআইভি’র কৌশলগত প্রধান কারমেন পেরেজ কাসাস এক সাক্ষাৎকারে বলেন, এইচআইভি প্রতিরোধের প্রচেষ্টা সম্প্রসারণের জন্য এই সস্তা জেনেরিক সংস্করণ সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধ দিয়ে আমরা এইচআইভির ভয়াবহতা থামাতে পারি।
ইউনিটাইড আজ জানিয়েছে, ২০২৭ সাল থেকে বিশ্বের ১২০টি দেশে মাত্র ৪০ ডলারে এক বছরের ডোজ সরবরাহ করতে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ, ক্লিনটন হেলথ অ্যাক্সেস ইনিশিয়েটিভ এবং উইটস আরএইচআই-এর সঙ্গে চুক্তি হয়েছে। ইনজেকশনটির ডোজ শুরুতে ভারতে প্রস্তুত হবে। তবে, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এটি উৎপাদনের ব্যাপারে কাজ চলছে।
তথ্যসূত্র : বার্তা সংস্থা এএফপি।
Related News :

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

স্বাস্থ্য অধিদফতরের অভিযানে চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ


