ঢাকা, ২৮ আগস্ট-২০২৬
জেলা প্রতিবেদক : বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া তথ্য সবসময় প্রকৃত চিত্র তুলে ধরে না। গ্যারেজ বা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে।
২৮ আগস্ট (শুক্রবার) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু হবে। পাশাপাশি তিন থেকে চার মাসের মধ্যে চালু করা হবে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকে সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানির তথ্য গোপনের সুযোগ বন্ধ করা হবে বলেও জানান তিনি। আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার


