বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

ঢাকা, ০৭ অক্টোবর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন অনেকটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে শিশু অধিকার সুরক্ষায় রাষ্ট্র, পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আজ ০৭ অক্টোবর (বুধবার) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশুর স্বপ্নে ৫০ বছর : অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সম্মানিত আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, বিভিন্ন গবেষণার তথ্য বলছে— এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত। দেশের প্রায় ৪৭ থেকে ৫০ শতাংশ মেয়ের ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে তা ৫৮ শতাংশেরও বেশি। অর্থাৎ প্রতি দুজন শিশুর একজন বাল্যবিবাহের শিকার হচ্ছে। এছাড়া ৮৬ শতাংশ শিশু বাড়ি বা বিদ্যালয়ে সহিংসতার মুখোমুখি হচ্ছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বড় বাধা।

পরিসংখ্যান তুলে ধরে উপাচার্য জানান, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী কর্মরত শিশুর সংখ্যা বেড়ে ৩৫ লাখে দাঁড়িয়েছে, যার মধ্যে প্রায় ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে। পাশাপাশি দেশের ২৪ শতাংশ শিশু মারাত্মক অপুষ্টির শিকার এবং ৪০ শতাংশ শিশু সীসা দূষণের ঝুঁকিতে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ‘ক্রাশ প্রোগ্রাম’ ও সচেতনতা তৈরির তাগিদ দিয়ে তিনি বলেন, ‘জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ‘চাইল্ড ম্যারিজ চ্যাম্পিয়ন’ তৈরি করতে হবে। শিশুদের অধিকার রক্ষায় শুধু নীতি ও প্রকল্প গ্রহণ করলেই হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৫০০টি অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে শিশু একাডেমি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে পারে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×