ঢাকা, ০৪ আগস্ট-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (নিজস্ব প্রতিবেদক) : দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ০৩ আগস্ট (সোমবার) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান-কে সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল (চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান ( মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম (এখন টেলিভিশন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) এবং রাশেদ আনিস ( একাত্তর টেলিভিশন)।
সভায় জানানো হয়, নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৬-২৭ বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতের ইতিবাচক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে বাটজা কাজ করবে। একই সঙ্গে এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অধিকার রক্ষায় সংগঠন সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


