‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’তে দুদকের অভিযান

ঢাকা, ০৪ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : নানাবিধ অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ নিয়োগ প্রদান সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে আজ ০৪ মে (রবিবার) এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সংস্থাটির মহাসচিব ও উপমহাসচিবের বক্তব্য গ্রহণ করে অভিযোগ সংক্রান্ত নথিপত্র এবং ভবন নির্মাণ সংক্রান্ত চুক্তির ছায়ালিপি সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় ভবন নির্মাণের চুক্তিতে অনিয়ম হয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। এছাড়া বিগত সময়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয় অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সেবাপ্রার্থীদের সঙ্গে সেবার মানের বিষয়ে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ করেন। এরপর টিম সরেজমিনে বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি যাচাই করে। এ সময় হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া পাবনার ঈশ্বরদী পৌরসভা কার্যালয়ে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং পৌরসভার অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ (রবিবার) একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে টিম ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদ এবং ঈশ্বরদী পৌরসভা, পাবনা থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় ঈশ্বরদী স্টেডিয়াম উন্নয়ন সংক্রান্ত কাজ, অরনকোলা পশুরহাট ইজারা, উন্নয়ন ও বাজারের জায়গা দখল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম রয়েছে বলে টিমের কাছে পরিলক্ষিত হয়। অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×