বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। দেশটির ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) স্কিমের আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ কোর্সটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত সাংবাদিকদের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোর্সটি মূলত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য এবং জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে সাজানো হয়েছে। প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি, কৌশলগত যোগাযোগ, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হবে। তাত্ত্বিক আলোচনার বাইরেও অংশগ্রহণকারীদের জন্য থাকবে হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্থানীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হবে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোর্সে মনোনীত সাংবাদিকদের ঢাকা থেকে যাতায়াতের বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, থাকার ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাপন ভাতাসহ সব ব্যয়ভার বহন করবে ভারত সরকার। সংশ্লিষ্ট বিষয়গুলোতে যাদের ৫ থেকে ১০ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা রয়েছে, কেবল সেই সাংবাদিকরাই এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কোর্সে অংশগ্রহণের জন্য গুগল ফর্মের (https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78) মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রাথমিক মনোনয়নের পর নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র (এনওসি) দাখিল করতে হবে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×