ঢাকা, ০৩ নভেম্বর-২০২৫
সোহেল রানা (চীফ রিপোর্টার) : বাংলাদেশ পুলিশ আজ বিভিন্ন ইউনিটের মোট ২৭৩ জন উপ-পরিদর্শককে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে।
সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাইয়াত স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের জারিকৃত আজ ০৩ নভেম্বর (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন নিরস্ত্র শাখার উপ-পরিদর্শক, সশস্ত্র শাখার উপ-পরিদর্শক এবং ট্রাফিক সার্জেন্টরা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৮ জন নিরস্ত্র উপ-পরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপ-পরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


