পিরোজপুর সদর থানার সামনে সাটারের লক কেটে চুরি : ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

ঢাকা, ২৯ জুলাই-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার একদম সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস ও ইলেকট্রনিক্স নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আজ ২৯ জুলাই (বুধবার) সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের হুক কাটা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দোকান মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসান কে অবহিত করা হয়।

খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশে রক্ষিত নগদ অর্থ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান। তবে কি পরিমাণ মালামাল ও অর্থ খোয়া গেছে তা এখনো নিরূপণ করা হয়নি।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। থানার সামনের মতো এতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দিন-দুপুরে এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে দোকান মালিক মেহেদী হাসান বলেন, থানার সামনেই যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে নিরাপদে ব্যবসা করবো। প্রশাসনের কাছে আমার দাবি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং আমার মালামাল উদ্ধার করা হোক।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×