ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুর জেলার মান্যবর সম্মানিত পুলিশ সুপার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান উপলক্ষে আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় জেলা পুলিশের সকল সদস্য আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।
বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পিরোজপুর জেলায় কর্মকালীন সময়ে জনগনের জানমালের নিরাপত্তা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনা উদঘাটন, দুর্ধর্ষ আসামী গ্রেফতার, মামলা সঠিক তদন্তে দিক নির্দেশনার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থাপনা তৈরি ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে সচেষ্ট ছিলাম। বিদায় বেলায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি।
অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সময় বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পরিশেষে পিরোজপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ভুমিকা পালন করায় পিরোজপুর জেলাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পুলিশ সুপার বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


