পিরেজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

ঢাকা, ০৩ এপ্রিল-২০২৫

সৈয়দ বশির আহম্মেদ (বিশেষ প্রতিনিধি) : পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্যের এক অনন্য মুখপত্র সাহিত্যশৈলী’র মোড়ক উন্মোচন জেলা স্কাউটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

০২ এপ্রিল (বুধবার) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণ সংখ্যা তথা সাহিত্যশৈলী সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিক-সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে জেলা স্কাউটস কার্যালয় পিরোজপুরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্যশৈলী, একটি সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর সভাপতি কবি ও বাচিক শিল্পী রেজা করিম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটস সম্পাদক ও পিরোজপুর জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোহাম্মদ এনায়েত কবির খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক দেলোয়ার হোসেন আলম, কবি ও ছড়াকার একেএম মোস্তফা, সাহিত্যশৈলী যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শিউলি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালমা ইসলাম কলি, অর্থ সম্পাদক কবি দিলীপ কুমার মিস্ত্রী, দপ্তর সম্পাদক কবি মনোজ দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক ফাতেমাতুজ যোহরা শারমিন, সাংস্কৃতিক সম্পাদক মিহির কুমার রায়, পুলিশ কর্মকর্তা মতিউর রহমান, সাহিত্যশৈলী নির্বাহী সদস্য রিপন হালদার, নির্বাহী সদস্য আলম তাজ, বাংলাদেশ স্কাউট পিরোজপুরের সদস্য মনিশংকর হালদার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাহিত্যশৈলী পত্রিকার সম্পাদক এবং সাহিত্যশৈলী সংগঠন এর সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে কবি রেজা করিম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ শিরোনামহীন এর মোড়ক উন্মোচিত হয়। সবশেষে অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ আবৃত্তির আসর ও সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সকলে এক প্রীতিপূর্ণ চা চক্রে মিলিত হয়।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×