ঢাকা, ১৭ জুন-২০২৬
জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট- চেক, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ১৭ জুন (বুধবার) শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিজিটাল যুগে দ্রুত তথ্য প্রবাহের পাশাপাশি গুজব ও অপতথ্যের বিস্তার বেড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের দক্ষতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গার সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমীন, সদস্য সচিব রাজীব হাসান কচি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
তিন দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন। প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন তাওসিফ আকবর। এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


