পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১১৪ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র প্রদান

ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্বখাতের ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের ১১৪টি শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ১১৪টি পদের মধ্যে গ্রেড-৬-এর টিম্বার প্রোডাক্ট স্পেশালিস্ট পদে একটি এবং প্রোগ্রামার পদে একটি ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেড-৯-এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৪টি, সহকারী পরিচালক (অর্থ) পদে চারটি এবং সহকারী প্রোগ্রামার পদে ১০টি পদ রয়েছে। গ্রেড-১০-এর উপ-সহকারী প্রকৌশলী পদে ছয়টি, গ্রেড-১৩-এর পরিদর্শক পদে একটি এবং সহকারী হিসাবরক্ষক পদে পাঁচটি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। গ্রেড-১৪-এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদে ১৪টি, গ্রেড-১৮-এর ডেসপাচ রাইডার পদে দু’টি এবং গ্রেড-২০-এর স্টোর হেলপার পদে দু’টি পদ রয়েছে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ২০১০ সালের স্মারকের মাধ্যমে গঠিত পরিষদের শর্তাধীন পদে সাপেক্ষে বাপবিবোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৬-এর পদগুলোর বেতনক্রম ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা, গ্রেড-৯-এর পদগুলোর ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং গ্রেড-১০-এর পদে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। এ ছাড়া গ্রেড-১৩-এর বেতনক্রম ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৪-এর ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৮-এর ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং গ্রেড-২০-এর ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখার উপসচিব মুহম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×