নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত সর্দার চোক্কাসহ গ্রেপ্তার ৩

ঢাকা, ২৪ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার মো. খোকন ওরফে চোক্কাসহ (৩৬) তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাকিরা হলেন মো. পারভেজ (২৮) এবং মো. মঞ্জুর (৫০)। তাদের দুজনের বাড়ি বন্দর থানার রামনগর এলাকায়।

২৪ অক্টোবর (শনিবার) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন। এর আগে শুক্রবার গভীর রাতে বন্দর থানার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার তৈরি চাপাতি, একটি কালো স্কচটেপ দ্বারা পেঁচানো ছুরি, দুটি হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং একটি লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারর দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসার কথা স্বীকার করেছে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে প্রধান আসামি খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা ও ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া মো. পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি পরোয়ানা এবং মো. মঞ্জুরের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় বন্দর থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×