দুর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণকে সহযোগিতার আহ্বান রেল কর্তৃপক্ষের

ঢাকা, ০৪ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : রেলপথে দুর্ঘটনা এড়াতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি বিভিন্ন রুটে কয়েকটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলেও, প্রাথমিক সতর্কতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে বড় ধরনের জানমালের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রতিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ে জানিয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রতীয়মান হচ্ছে যে, দুর্ঘটনার পেছনে রেল সংশ্লিষ্টদের বাইরে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর নাশকতামূলক তৎপরতা রয়েছে। গত ৩ আগস্ট দিবাগত রাতে নাটোরের মাধনগরে রেল লাইনে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে চলন্ত ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়।

তবে স্থানীয় কি-ম্যান বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে চিলাহাটি এক্সপ্রেস থামিয়ে দেন। পরে শিকল অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাটি বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সুচিন্তিতভাবে করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপ শুধুমাত্র রেলওয়ে বা সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য পর্যাপ্ত জনসম্পৃক্ততা ও সর্বসাধারণের সহযোগিতা অপরিহার্য। রেল কর্তৃপক্ষ অনুরোধ করেছে, দেশের যে কোনো স্থানে রেল লাইন বা আশপাশে সন্দেহজনক কিছু দেখা গেলে, রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা দুর্ঘটনার আশঙ্কা থাকলে, তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনকে জানাতে।

এজন্য রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে অথবা জরুরি সেবা ৯৯৯ (টোল-ফ্রি) নম্বরে ফোন করা যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বদা গোপন রাখা হবে।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×