দিঘলিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ৫০ একর জমিতে ধান চাষের শুভ উদ্বোধন

ঢাকা, ১৪ জানুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা’র দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের উফশি জাত সমলয়ে চাষাবাদের (synchronised cultivation) ব্লক প্রদর্শনীর চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন অনুষ্ঠানের আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়ার আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনা এর অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ সমলয়ে কৃষি আবাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেন। তারা বলেন, ইতিমধ্যে সমলয়ে কৃষি আবাদের উপরে অত্র এলাকার কৃষকদের প্রশিক্ষণ প্রদান করে প্রশিক্ষিত করা হয়েছ। আশা করা যায় তারা এ ব্যাপারে পারদর্শী হয়ে সমলয়ে কৃষি আবাদ করে লাভবান হবেন। এ সময়ে উপস্থিত ব্রহ্মগাতি গ্রামের কৃষক বিজয় কৃষ্ণ দাস সহ আরো দুই একজন কৃষক তাদের অভিমত ব্যক্ত করেন। সমলয় পদ্ধতিতে কৃষি আবাদ করা বিষয়টি এ অঞ্চলে একেবারেই নতুন। তাহলেও এই পদ্ধতিতে বোরো আবাদ করে কৃষকরা লাভবান হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন এতদঞ্চলের কৃষকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×