ঢাকা, ১৭ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে ১৭ আগস্ট (রবিবার) উপজেলা পরিষদ ক্যাম্পাসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য চাষিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১১টি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি দপ্তরের জলাশয় এবং ২টি উন্মুক্ত খালে মোট ৪১৪ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ অন্তর্ভুক্ত রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকার ঘোষিত ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। পোনা অবমুক্তকরণের ফলে প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত খালগুলোতে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ভবিষ্যতে স্থানীয় জনগণ যেমন উপকৃত হবে, তেমনি দেশের সামগ্রিক মাছ উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, ‘প্রকৃতির এই জলাশয়গুলোকে টেকসইভাবে ব্যবহার করতে হবে। সরকারি এ উদ্যোগ শুধু মাছ উৎপাদন বৃদ্ধিই করবে না, বরং পুষ্টি চাহিদা পূরণ ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জলাশয়গুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এবং এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে দিঘলিয়া উপজেলায় মাছ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


