ঢাকা, ০৫ নভেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : বিদেশি ডলার প্রদানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় নাইজেরিয়ান নাগরিক চিফ চার্লস ওকাফরত ওরফে সিমিডো জর্জ (৪৫) ও লুইচ ইকেন্না ইফেজুয়ের (৩৭) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ ০৫ নভেম্বর (বুধবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার গাজীপুর জেলার টঙ্গি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটস অ্যাপের মাধ্যমে বিদেশি ডলার প্রদানের প্রলোভন দেখিয়ে নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ জনগনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
এরই ধারাবাহিকতায় আসামিরা মামলার বাদী মহসিন গাজীকে এতিমখানা নির্মাণের জন্য ১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার প্রদানের আশ্বাস দেন। এই ডলার বাদীকে প্রদানের জন্য বিভিন্ন খরচ বাবদ আসামিরা প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। আসামিরা যে প্রতারণা চক্রের সদস্য, তা বুঝতে পেরে চলতি বছরের ২৪ এপ্রিল রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন মহসিন গাজী।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


