ঢাকা, ২৫ ডিসেম্বর-২০২৫
সোহেল রানা (চীফ রিপোর্টার) : আজ টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে আতাউর রহমান আজাদ (বাংলাভিশন ও ইনকিলাব), সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি), সহ-সভাপতি নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন), কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি ) ও মালেক আদনান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)।
কার্যকরী সদস্যরা হলেন, জাফর আহমেদ (যুগান্তর) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)। এর আগে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


