ঢাকা, ২৪ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের খাবারের অন্যতম প্রধান কেন্দ্র বটতলা এলাকার ‘সুজন হোটেল’-এ কয়েকজন কর্মচারীর গাঁজা প্রস্তুত ও সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) গভীর রাতে রেস্তোরাঁটির ভেতরে তিন থেকে চারজন কর্মচারীর প্রকাশ্যে গাঁজা সেবনের এই ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে রাত দুইটার দিকে হোটেলের মালিক সুজন উপস্থিত হয়ে প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মচারীদের চাকরিচ্যুত করেন।
তবে বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকাতর জায়গায় কর্মচারীদের মাদক সেবনের তথ্য জানার পরও তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে না জানিয়ে কেবল কর্মচারীদের তাড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হোটেল মালিক তাঁর ভুল স্বীকার করে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার অজুহাত দিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও উক্ত হোটেলের খাবারের নিম্নমান ও মাদক সেবনের একাধিক অভিযোগ উঠলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ক্যাম্পাসে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট হল প্রশাসন কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
সুজন হোটেলটি শেরে বাংলা এ কে ফজলুল হক হলের আওতাধীন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বিষয়টি হল প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম প্রান্তিক জানান, পূর্বে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া না গেলেও এবার ভিডিও চিত্রে কর্মচারীদের অপরাধ স্পষ্ট হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অপরাধী কর্মচারী এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে হল প্রশাসন।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


