জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম

ঢাকা, ১০ ফেব্রুয়ারি-২০২৬

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা, ভোটকেন্দ্রের পরিবেশ, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়- এটাই সরকারের মূল লক্ষ্য। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। কোনো ধরনের ভয়ভীতি, গুজব কিংবা উসকানিতে কান না দিয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা নির্বাচনকে ঘিরে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তারা কিছু বাস্তব সমস্যা ও প্রস্তাব ইউএনওর কাছে তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×