জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন করা হবে

ঢাকা, ২৩ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখের বেশি সদস্য মোতায়েন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহিনীর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশব্যাপী বাহিনীতে ১ লাখ ৮০ হাজার নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হবে।

আজ ২৩ আগস্ট (শনিবার) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণের পঞ্চম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহিনীর মহাপরিচালক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তাাদের শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। এ সময় মহাপরিচালক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং আনসার-ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সমাপনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক একাডেমির নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×