জনগণের প্রত্যাশা পূরণে কেএমপি’র নতুন উদ্যোগ : বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়

ঢাকা, ১২ জানুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় লবণচরা থানাধীন মোক্তার হোসেন বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আজম খান মতবিনিময়কালে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এছাড়াও আজ খুলনা সদর থানাধীন কাশেম নগর, খানজাহান আলী থানাধীন গিলাতলা গফ্ফার ফুড মোড়, আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাইপাস মোড় আল আকসা মসজিদের সামনে সহ হরিণটানা থানাধীন এলাকায় মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও সুধী সমাবেশে কেএমপি’র কমিশনার বলেন, এই প্রোগ্রাম সকল শ্রেণী-পেশার মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×