চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার বন্দরমুখী সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
ঢাকা, ২২ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : আজ ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
তিনি বলেন, ‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে স্কপসহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে আন্দোলন করছে। নিউমুরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। আমরা খবর পাচ্ছি, কেউ কেউ গোপনে মিটিং করছেন। আমাদের স্পষ্ট দাবি, বন্দরের কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়া যাবে না। লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।’
অবরোধ কর্মসূচি সম্পর্কে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করা হবে। পাশাপাশি বিভাগীয় সব জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা বাধ্য করব বন্দর বিদেশিদের না দিতে।’
সম্মেলনের প্রধান অতিথি শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিকেরা ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছেন, কিন্তু তাঁদের দাবি মানা হচ্ছে না। বন্দর বিদেশিদের দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে।’
সম্মেলনে স্কপের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শ্রমিকদের সংগঠন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে স্বাধীনতা, অভিন্ন শ্রম আইন প্রণয়ন, অযৌক্তিক ছাঁটাই ও হয়রানি বন্ধ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মহার্ঘ ভাতা চালু, বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প পুনরায় চালু, আউটসোর্সিং বন্ধসহ রেশন, আবাসন, পেনশন, হাসপাতাল, নারীদের ডরমিটরি ও বেকার ভাতা নিশ্চিত করা।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ তপন দত্ত, আবদুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, আহসান হাবিব, এ এ এম ফয়েজ হোসেন, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


