চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ

ঢাকা, ২৫ ডিসেম্বর-২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কনটেইনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সম্পাদিত পাবলিক টেন্ডারবিহীন ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান।

আজ ২৫ ডিসেম্বর (বুধবার) বাংলামার্ক করপোরেশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ওই নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনালসমূহের পরিচালনার ক্ষেত্রে দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্বর বাতিল চাওয়া হয়।

নোটিশে বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×