ঢাকা, ০৭ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ সিগারেট, একটি ডাম্প ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল আজ ০৭ অক্টোবর (বুধবার) ভোর ৪টার দিকে উপজেলার ইকো পার্ক-সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট ‘প্যাট্রন’ ও এক হাজার ৮০০ প্যাকেট ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে মোট ১৮ হাজার ৮৯০ প্যাকেট চোরাই সিগারেট ও সেগুলো পরিবহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়। এছাড়া অভিযানকালে দুজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা সিগারেট ও ডাম্প ট্রাকের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা চোরাই সিগারেট, ডাম্প ট্রাকসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল জোরদার করা হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


