ঢাকা, ০৩ মে-২০২৬
বিভাগীয় ব্যুরো প্রধান : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৩ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে। আব্দুস শুক্কুর (৩৭) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি এলাকার জামতলা বস্তিতে বসবাস করেন।
০৩ মে (রবিবার) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শনিবার রাতে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে হালিশহর, ইপিজেড, কোতোয়ালী, চকবাজার ও বন্দর থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


