ঢাকা, ২০ এপ্রিল-২০২৬
বিভাগীয় ব্যুরো প্রধান : চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. নাজিম উদ্দিন নামে এক পুলিশের সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। নগরের কোতোয়ালী থানার ওই মামলায় ২০ এপ্রিল (সোমবার) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন। সাময়িক বরখাস্ত পুলিশ সার্জেন্ট মো. নাজিম উদ্দিন (৫০) চট্টগ্রামের পটিয়া থানার তেকাটা গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায়, পুলিশের সার্জেন্ট মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদ- দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আপিলের শর্তে আসামিকে জামিন দিয়েছেন।
আরো পড়ুন : বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সার কারখানা
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযোগে বলা হয়, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম উদ্দিন। এ টাকা আনতে চাপ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়।
এ সময় সন্তানসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর আদালতে মামলা দায়ের আবেদন করা হলে নগরের কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন। ২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


