চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশের আহ্বান সিএমইউজে ও প্রেসক্লাবের

ঢাকা, ২২ আগস্ট-২০২৫

বিভাগীয় ব্যুরো প্রধান : গত বুধবার সন্ধ্যায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক আবদুল কাইয়ুম ও দৈনিক যায়যায়দিনের সাংবাদিক সাহিদুল ইসলাম মাসুমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে পুলিশ। একই দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এ প্রচারিত একটি সংবাদের প্রতিবাদে সিএমপির পক্ষ থেকে দেয়া অপ্রয়োজনীয়ভাবে কঠোর ভাষা প্রয়োগের মাধ্যমে হুমকি প্রদান অনভিপ্রেত ও উদ্বেগজনক মনে করছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, নির্বাহী সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ বলেন, আমরা মনে করি এসব ঘটনা মুক্ত ও অবাধ গণমাধ্যমের পরিবেশকে বিঘ্নিত করছে।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম, পুলিশ কিংবা অন্যান্য সংস্থাগুলো নির্দিষ্ট আইন ও নীতিমালা দ্বারা পরিচালিত হয়। সুতরাং নিজ নিজ পেশার আইন ও নীতিমালা যথাযথভাবে প্রতিপালনের এবং অন্য সংস্থার আইন ও নীতিমালার প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সবার জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এর মধ্যে গণমাধ্যমকর্মীদের যেহেতু অনেকটা অনিরাপদ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়, তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরগুলোর উচিত সাংবাদিকদের জন্য নিরাপদ ও ভয়হীন পরিবেশ সৃষ্টি করা।

নেতৃবৃন্দ বলেন, গত বুধবার সংগঠিত ঘটনার প্রেক্ষিতে সিএমইউজে নেতৃবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনা অবহিত করে এর প্রতিকারের দাবি জানান। এর প্রেক্ষিতে সিএমপি কর্তৃপক্ষ কঠোর অবস্থান থেকে সরে আসার আশ্বাস দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানান। কিন্তু দুঃখজনক হচ্ছে, পতিত ফ্যাসিবাদের সহযোগীরা এই ঘটনাকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। সিএমপি’র বিবৃতির প্রতিবাদের আড়ালে ছাত্র-জনতার উপর চালানো গণহত্যার উসকানিদাতা, হত্যা মামলার আসামি কথিত সাংবাদিক নামধারীদের নেতৃত্বে দলীয় স্লোগান দিয়ে সমাবেশ হয়েছে, যা সরকার বিরোধী অপতৎপরতার অংশ কিনা খতিয়ে দেখা প্রয়োজন।

নেতৃবৃন্দ আরও বলেন, মূলত সাংবাদিকতার নাম-পরিচয়ের আড়ালে এই চক্রটি পতিত সরকারের নেতাদের নির্দেশে পরিস্থিতি অস্থিতিশীল করার সুগভীর চক্রান্তে লিপ্ত আছে। আমরা মনে করি পতিত ফ্যাসিস্টের সহযোগীদের আইনের আওতায় না আনার কারণে সিএমপির বিবৃতিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পতিত ফ্যাসিবাদের পক্ষে নতুন করে বয়ান তৈরির দুঃসাহস দেখাচ্ছে। অবিলম্বে এসব মামলার আসামি গণ-হত্যার উসকানিদাতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিগত জুলাই বিপ্লবের পক্ষে ভূমিকা পালনকারী দেশ প্রেমিক সাংবাদিকদেরকে এই সব চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×