ঢাকা, ১৭ ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।
আজ ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন হেড অভ্ ডেলিগেশন অ্যাম্বাসেডর মাইকেল মিলার এ কথা বলেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কেও তিনি আগ্রহ প্রকাশ করেন।
অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্র কর্তৃক বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে মাইকেল মিলার আলোচনা করেন। স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।
সাক্ষাৎকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেয়ার জন্য কমিশন প্রস্তুত।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অভ্ ডেলিগেশন ডা. বার্ন্ড স্প্যানিয়ার, কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


