ঢাকা, ৩১ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে উত্তাপ। এই প্রেক্ষাপটে আগামী ২ জানুয়ারি ২০২৬ খুলনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রতীক্ষিত সফরকে কেন্দ্র করে খুলনা মহানগরীসহ গোটা বিভাগের রাজনৈতিক পরিবেশে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন ও উৎসবমুখর আবহ।
দলীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। খুলনা বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর খুলনা অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি পুনর্গঠনে এবং ভোটের মাঠে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দলীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই সফর কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং এটি একটি সুপরিকল্পিত নির্বাচনী মহড়া। খুলনায় পৌঁছে তারেক রহমান একটি বিশাল জনসভায় বক্তব্য দেবেন। পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এসব কর্মসূচির মাধ্যমে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, এই সফরের ফলে ভোটারদের মধ্যে দলের প্রতি নতুন করে আশার সঞ্চার হবে এবং নির্বাচনী মাঠে বিএনপি’র অবস্থান আরও শক্তিশালী হবে। সফরকে ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না খুলনা বিভাগীয় বিএনপি। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। মিছিল ও গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীরা সফরকে ঘিরে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখছেন।
অন্যদিকে, এই হাই-প্রোফাইল রাজনৈতিক সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নগরীতে নিরাপত্তা জোরদারসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে, ২ জানুয়ারি তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে পুরো বিভাগে এখন এক সাজ সাজ রব বিরাজ করছে, যা আসন্ন জাতীয় নির্বাচনের রাজনীতিতে খুলনাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


