খুলনায় গ্রীন ফোর্স বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ২০ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সততা, স্বচ্ছতা ও দৃঢ়তার বার্তা নিয়ে সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ–এর খুলনা মহানগর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৫টায় নগরীর খুলনা বিভাগীয় কার্যালয় (আল-ফারুক মোড়, খুলনা) প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. এস এম হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা বিভাগের সভাপতি ড. শাহ আলম।

আয়োজকরা জানান, দেশের সর্বস্তরে দুর্নীতিবিরোধী সচেতনতা জোরদার, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার, নৈতিকতা চর্চা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

গ্রীন ফোর্স বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার, মানববন্ধন ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আয়োজকরা কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×