ঢাকা, ১০ এপ্রিল-২০২৬
মহিদুল ইসলাম (শাহীন) : খুলনা আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সুজনকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে র্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। ০৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ১৭:০০ ঘটিকার সময় র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো. সুজন সরকার (২৮), পিতা- মো. দুলাল সরকার সাং- শলুয়া বাজার ঘোনারদাড়া রোড, থানা- আড়ংঘাটা, জেলা- খুলনাকে গ্রেফতার করে।
গ্রেফতার পরবর্তী রাত ২৩:৩০ ঘটিকার সময় আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার নিজ বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের দরজার সামনে রাখা ইজি বাইকের পুরাতন সিটের নিচে রক্ষিত একটি বাজারের ব্যাগের ভেতর থাকা কালো রংয়ের প্রিন্টের সূতি কাপড়ে মোড়ানো অবস্থায় ০১টি দেশীয় তৈরি শটগান, ০১টি ওয়ান শুটারগান, ০৫ রাউন্ড শটগানের গুলি, ০২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি ইত্যাদি উদ্ধার করা হয়।
আরো পড়ুন : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল-২০২৬ সংসদে পাস
উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামি সুজন সরকারের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে ১টি করে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন, চাঁদাবাজির মামলা ও ২টি দ্রুত বিচার আইনে মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে আসামি সুজন সরকার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ জনমনে ভীতির সৃষ্টি করে মর্মে জানা যায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ কেএমপি’র আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হয়েছে। মেজর মো. নাজমুল ইসলাম, কোম্পানি কমান্ডার, সিপিএসসি, র্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


