খুলনার দিঘলিয়া ইউএনও’র নির্দেশনায় সরকারী চাউল জব্দ

ঢাকা, ১৮ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি বাজারে ওএমএস এর সরকারী চাউল গোপনে বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী অফিসার সুজন দাশগুপ্ত নির্দেশনায় অভিযান চালিয়ে ১০ বস্তা চাউল এরশাদের দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এসময় চাউল বিক্রির সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চাউল পুলিশ হেফাজতে থানায় রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি বাজারে গোপনে ও এম এস এর চাউল বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী অফিসার সুজন দাশগুপ্ত, খাদ্য কর্মকর্তা রফিকুল ও পুলিশ প্রশাসনকে নিয়ে ১৭ মে (রবিবার) অভিযান পরিচালনা করে এরশাদের দোকান থেকে ১০ বস্তা চাউল জব্দ করেছে।

আরো পড়ুন : চাঁদ দেখা গেছে : পবিত্র ঈদুল আজহা ২৮ মে

প্রথমে ডিলার মহাসিনকে সন্দেহ করা হলেও উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম তার খাতা পত্র দেখে চাউলের গড়মিল না পেয়ে তাকে সন্দেহ তালিকা থেকে প্রাথমিক ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানান। তবে দোকানদার এরশাদকে পাওয়া গেলে চাউলের প্রকৃত মালিক খুজে পাওয়া যাবে বলে জানিয়েছেন। স্থানীয়দের দাবি সরকারি চাউল পাচারের সাথে জড়িত ডিলার বা দোকানি কেউ যেন রাজনৈতিক প্রভাব বিস্তার করে পার পেয়ে না যায় প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুজন দাশগুপ্ত বলেন, সরকারি বরাদ্দের ওএমএস এর চাউল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করা দন্ডনিয় অপরাধ । উদ্ধার হওয়া ১০ বস্তা চাউল পুলিশ হেফাজতে থানায় রয়েছে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দোকানদার এরশাদ পালাতক ছিল বলে জানা যায়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×