খুলনা’য় মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) বিকালে নগরীর জাতিসংঘ শিশুপার্কে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণন মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্ট কম্পোনেন্ট-৩ এর আওতায় মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মৎস্যজীবীরা বংশ পরম্পরায় মৎস্য আহরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন। মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) তাদের আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের জন্য যে মহতি এবং চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানান। তিনি প্রত্যশা করেন যে মেলায় প্রদর্শিত তৈরি প্রোডাক্টগুলো ধাপে ধাপে মানোন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়েও প্রদর্শিত হবে। ফলে তাদের জীবনমান এবং আর্থ-সামাজিক অবস্থারও কাঙ্খিত উন্নতি ঘটবে।

অনুষ্ঠানে খুলনাস্থ মৎস্য অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্ট কম্পোনেন্ট-৩ এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×