ঢাকা, ০৬ মে-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার রূপসা উপজেলার ইলাইপুরে অবস্থিত আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ০৬ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় ২৮ দিন ব্যাপী ৯৮ জন ভিভিপি সদস্যদের ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার ইলাইপুর, রূপসার আনসার ব্যাটালিয়ন (৩) এর পরিচালক মোল্যা আবু সাইদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও একজন দক্ষ সোচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রশিক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত হিলেন। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকশ প্রশিক্ষনার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য খুলনা রেঞ্জের ১০ টি জেলায় অনুরূপ ভাবে এই প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর


