ঢাকা, ৩১ জুলাই-২০২৬
ক্রাইম রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকা থেকে হাসিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনের ব্যবধানে কেরানীগঞ্জ থেকে তিন নারীর মরদেহ উদ্ধার হলো। ৩১ জুলাই (শুক্রবার) সকালে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় খেলতে গিয়ে কয়েকজন কিশোর মরদেহটি দেখতে পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়। গত রবিবার কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা থেকে মমতাজ বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও গত মঙ্গলবার কেরানীগঞ্জের মদিনানগর এলাকা থেকে গলাকাটা অবস্থায় মোসা. তানজিলা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রানা হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


