ঢাকা, ০৩ অক্টোবর ২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর জমজমাট ফাইনালে সেন্ট্রাল কমান্ডকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিচার্স ইউনাইটেড।
০৩ অক্টোবর (শনিবার) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত টিচার্স ইউনাইটেড ৫-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে। বিজয়ী দলের এজাজ আহম্মেদ দুটি গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সুস্থতা বজায় রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ও বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সোহাগ। বক্তারা টুর্নামেন্টের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর ও অসীম কুমার, বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল সেবানিন বিল্ডার্স লিমিটেড। শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


