ঢাকা, ০৯ মে-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আজ ০৯ মে (শুক্রবার) সকালে কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত রঙিন সাম্পান শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আপোস করা হবে না।’
নদী রক্ষা এবং ঐতিহ্যবাহী নদী সংস্কৃতি সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এই শোভাযাত্রা হয়। এটি ছিল ১৯তম সাম্পান উৎসব ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা-১৪৩২ এর দ্বিতীয় দিনের আয়োজন। শোভাযাত্রা সকাল ১১টায় কর্ণফুলীর অভয় মিত্র ঘাট থেকে শুরু হয়। উদ্বোধন করেন বিএনপি দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস। শত শত সাম্পান মাঝি তাদের নৌকা বাইচে অংশ নেন। নদীজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

এসময় সিএমপি কমিশনার যেসব অবৈধ স্থাপনায় আদালতের স্থগিতাদেশ নেই, তা দ্রুত ভেঙে ফেলতে কোতোয়ালি, সদরঘাট ও বকশীবাজার থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানির ৯০ ভাগই এই নদীকে ঘিরে। কর্ণফুলী শুধু নদী নয়, অর্থনীতির প্রাণ। স্থানীয় নেতাদের ও মাঝিদের নদী রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি।
অপরদিকে আলী আব্বাস বলেন, ‘স্বৈরশাসনের সময় যারা নদী দখল করেছিল, তারা যেন এখনই সরে যায়। না হলে জনগণ স্থানীয় নেতৃত্বকে সাথে নিয়ে তাদের সরে যেতে বাধ্য করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী। এ সময় সাম্পান উৎসব কমিটির নেতা ও সমাজের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


