ঢাকা, ১১ এপ্রিল-২০২৬
জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মুরগির খামারে ২টি বস্তা থেকে জব্দ করা হয়েছে ৫ লাখ ইয়াবা। তবে এই ঘটনায় আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ১০ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় এক বার্তায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন : অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে ৩২২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান চালায় জেলা পুলিশ। অভিযানে রঙ্গিখালী এলাকার নুরুল হোছাইনের মুরগির খামারের ভেতরে খাটের নিচ থেকে ২টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। যার ওজন সাড়ে ৪২ কেজি। পরে বস্তা ২টি খুলে পাওয়া যায় ৫ লাখ ইয়াবা। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫কোটি টাকা।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ১জনকে শনাক্ত করা সম্ভব হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


