কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অভিযান : আটক ২

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি-২০২৬

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফ, মোবাইল ফোন, ল্যাপটপ, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, বাংলা মদ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম ছেলে মিজান (৩৫) ও মনজুর আলমের ছেলে রাকিব (১৮)। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে তার আস্তানায় অভিযান চালিয়ে দুজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, বাংলা মদ, চুরি ও ডাকাতিতে। ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র- দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, এসব সরঞ্জাম তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের কাজে । ব্যবহার করত।

এ বিষয়ে উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার বলেন, পৃথকভাবে অভিযান পরিচালনা চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×