শরীফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২ টায়

ঢাকা, ১৯ ডিসেম্বর-২০২৫

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ২০ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানাজায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা কোনো ভারী বস্তু সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও জানাজা চলাকালে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, হাদির পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। এর আগে ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরাতন পল্টনের কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধের শিকার হন হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×