ঢাকা, ৩১ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : সৌদি আরবে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। এই মেয়াদ ভিসা ইস্যুর তারিখ থেকে গণনা করা হবে। তবে, বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে। তাতে কোনো পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
চলতি বছরের জুন মাসের শুরুতে নতুন উমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে বিদেশি যাত্রীদের জন্য ইস্যুকৃত উমরাহ ভিসার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মাত্র পাঁচ মাসে এত বিপুল সংখ্যক বিদেশি যাত্রী আগমনের ফলে এবারের উমরাহ মৌসুম আগের সব মৌসুমের তুলনায় একটি রেকর্ড সৃষ্টি করেছে।
ওমরাহ ভিসা সংক্রান্ত নিয়মেও কিছু পরিবর্তন এনেছে মন্ত্রণালয়। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তাহলে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে। সংশোধিত বিধিগুলো আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, গ্রীষ্ম মৌসুম শেষে মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে। তা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য দুই পবিত্র নগরীতে ভিড় ও অতিরিক্ত চাপ কমানো।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


