ঢাকা, ২১ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : বিসিএস (পুলিশ) ক্যাডার ‘সহকারী পুলিশ সুপার (এএসপি)’ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ৬২ কর্মকর্তা। আজ ২১ অক্টোবর (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।
একটি প্রজ্ঞাপনে ৩৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।
আরেক প্রজ্ঞাপনে ২৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।
উভয় প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান পত্র দাখিল করার জন্য বলা হয়। পাশাপাশি জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


