‘আয়না মানব’ -আরিফ রেজা
কতোবার যে বলেছি প্রভু আয়না করো আমায়,
তার বুকেতে থাকে নাতো প্রতিচ্ছবি মায়ার।
যে যখোন যায় তার সামনে তার ছবিটিই ভাসে,
চলে গেলেই কাঁদে না সে পিছের খবর ভেবে।
মানুষ হবার অনেক জ্বালা হয়তো গলায় সাধবে মালা
তাজা ফুলের এই মালাটি দু’দিন পরেই বাসি,
বিদায় বেলায় বলবে হেসে আর নয় ভালোবাসি।
আয়না যদি হতাম আমি বলতাম হেসে ওরে,
যখোন তুমি সামনে আসো তখোন মনে পড়ে।
পিছের খবর ভেবে কি লাভ
সময়ের দাম বড়ো দুর্লভ মিথ্যে আহাজারি,
গেলেই বা কি থাকলেই বা কি আমিই রকমারি।
মানুষ হলে নিঃস্ব জীবন শুষ্ক মরুভূমি,
আয়না হলে উঠতো জ্বলে আলোয় ঝকমারি।
সুখের পাখি দুখের পাখি
যে আসে হায় বুকেই টানি নেই তো প্রতিবিম্ব,
সবাইকেরে সমান ভালো- বেসেই আমি ধন্য।
মানুষ হলে শ্রেণী বিচার কোনটা মুচি কোনটা চামার
দেবতা কি নেই সেখানে নেই কি ন্যায়ের দন্ড ?
ক’জন বাকি দিয়ে ফাঁকি বাদ বাকি যে ভন্ড।
আরো আছে গোটা কতোক
চূঁড়ায় বসা মূলনীতি চোর মস্ত বড়ো দানব,
আয়না যদি নাইবা করো হতাশ প্রভু নাইবা হবো
করো আয়না মানব…।
Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ


