আমিনবাজারে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে

ঢাকা, ২২ এপ্রিল-২০২৬ 

স্টাফ রিপোর্টার : রাজধানীর সাভারের আমিনবাজার ল্যান্ডফিল এলাকায় দ্রুত সময়ের মধ্যে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ ২২ এপ্রিল (বুধবার) আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তিনি জানান, সাভার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ দিন জমে থাকা বর্জ্যে সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও দূষণে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি এ সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্পটি বিভিন্ন জটিলতার কারণে বাস্তবায়নে বিলম্ব হয়েছিল। তবে সরকারের দ্রুত হস্তক্ষেপে এ জটিলতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ সংশোধনের কাজ চলছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে ‘গ্রিন ঢাকা, ক্লিন সিটি’ উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×