আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

আলোয় আলোকিত খুলনার দিঘলিয়া, উৎসবমুখর গাজিরহাট বাজার

ঢাকা, ২০ অক্টোবর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ ২০ অক্টোবর (সোমবার)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর আনন্দে পালন করছেন দেবী শ্যামার আরাধনা ও আলোর উৎসব দীপাবলি। শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের পূজা উপলক্ষে সকাল থেকেই খুলনার দিঘলিয়ার বিভিন্ন মন্দির, পূজা মণ্ডপ ও ঘরে ঘরে চলছে পূজা-অর্চনা, ভক্তিগীত ও দীপ প্রজ্বালনের আয়োজন। সর্বত্র উৎসবের আমেজ, ভক্তি আর আনন্দে মুখর পরিবেশ বিরাজ করছে। মূলত দীপাবলি হলো আলোর উৎসব- অন্ধকারকে বিদূরিত করে শুভ শক্তির বিজয়কে স্মরণ করার দিন। বিশ্বাস করা হয়, এই দিনে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়গান গাওয়া হয়। ঘরে ঘরে প্রদীপ, মোমবাতি ও রঙিন বাতির আলোয় জ্বলে উঠেছে আশপাশ।

দিঘলিয়ার গাজিরহাটে বইছে আনন্দের মহোৎসব : উপজেলার বিভিন্ন স্থানে পূজার আয়োজন থাকলেও দিঘলিয়ার গাজিরহাট বাজারে হয়েছে সবচেয়ে বড় আয়োজন। গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত হয়েছে বিশাল পূজা মণ্ডপ। সযত্নে গড়া মৃন্ময়ী কালীমূর্তি, চারপাশে ফুল, ধূপ, দীপ ও আরতির আলোয় ভরে উঠেছে পরিবেশ।

পূজা উপলক্ষে পুরো গাজিরহাট বাজার এলাকা সেজে উঠেছে বর্ণিল সাজে। বাজারজুড়ে ঝলমল করছে আলোকসজ্জা, রঙিন ফেস্টুন ও ব্যানার। সন্ধ্যা নামতেই চারদিকে বাজছে ঢাক-ঢোল, কাঁসার ঘণ্টা আর আরতির ধ্বনি-যা উৎসবকে পরিণত করেছে এক অনন্য মিলনমেলায়। গাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় বসেছে বর্ণাঢ্য মেলা। খেলনা, প্রসাধনী, পোশাক, মিষ্টি, ফুচকা, জিলাপি ও নানা পণ্যের দোকানে ভিড় জমেছে নারী-পুরুষ ও শিশুদের। ভক্ত-দর্শনার্থীদের ঢল নামায় বাজারের রাস্তাগুলো হয়ে উঠেছে জনসমুদ্র। আনন্দ, ভক্তি ও উৎসবে একাকার হয়ে গেছে সবাই।

দেবী শ্যামার মাহাত্ম্য : দেবী কালী বা শ্যামা সনাতন ধর্মে শক্তির প্রতীক। দুর্গা দেবীর ললাট থেকে তাঁর উৎপত্তি-শাস্ত্রমতে, ক্রোধরূপী শক্তির প্রকাশই কালী। যেখানে দুর্গা দেবী অন্নদাত্রী ও উর্বরা শক্তির প্রতীক, সেখানে কালী প্রলয় ও সংহার শক্তির প্রতিচ্ছবি। তবুও উভয়ই মহাশক্তি-অশুভের বিনাশ ও কল্যাণের প্রতিষ্ঠায় নিয়োজিত। শাস্ত্রমতে দেবী কালীর এগারোটি রূপ রয়েছে, প্রতিটির আলাদা মাহাত্ম্য। পূজা চলে গভীর রাতে, তাই একে বলা হয় ‘মহানিশা পূজা’ বা ‘শ্যামাপূজো’।

নিরাপত্তা ও আয়োজন : পূজা উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নৌবাহিনী, দিঘলিয়া থানা পুলিশ, ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শ্যামা পূজা উৎসবে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়া সদস্য ও গোয়েন্দা সংস্থার জোর তৎপরতায় শান্তিপূর্ণভাবে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিদ্যুৎবিভ্রাট মোকাবিলায় মণ্ডপে রাখা হয়েছে জেনারেটর ও অতিরিক্ত আলোর ব্যবস্থা। উৎসব ঘিরে সর্বত্র উৎসাহ-উদ্দীপনা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন ও আয়োজক কমিটি কঠোর অবস্থানে রয়েছে। আলো, আনন্দ ও ভক্তির এই মিলনমেলায় দিঘলিয়ার আকাশ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে দেবী শ্যামার জয়ধ্বনি-‘জয় মা কালী, জয় মা শ্যামা’। অশুভের বিনাশে, শুভের জয়ে আলোকিত হোক প্রতিটি হৃদয়-এই প্রার্থনায় মুখরিত আজ দিঘলিয়া।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×