ঢাকা, ০৬ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : আজ সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.)-এর শাহাদাতের স্মরণে পালিত হয়।
আজ ০৬ জুলাই-২০২৫ হিজরি ১৪৪৭ সালের মহররম মাসের ১০ তারিখ। দিনটি মুসলিম বিশ্বে ‘পবিত্র আশুরা’ নামে পরিচিত। এই দিনটি কারবালা দিবস হিসেবে মুসলিম বিশ্বে একটি ‘শোক ও হৃদয়বিদারক ঘটনা’ হিসেবে বিবেচিত। যা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে।
বিশ্বের মুসলিমরা আজ স্মরণ করেন হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ। ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালার মরুভূমিতে ফোরাত নদীর তীরে তিনি, তাঁর পরিবার এবং ৭২ জন সঙ্গী সত্য ও ন্যায়ের পক্ষে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহৎ আদর্শ রক্ষায় কারবালা প্রান্তরে তাঁদের আত্মত্যাগ মানব ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ দেশে সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। দিবসটি উপলক্ষ্যে পত্রপত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোও আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে।
আশুরা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন মসজিদ ও স্থানে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


