আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৬

ঢাকা, ১৫ সেপ্টেম্বর-২০২৬

বিশেষ প্রতিবেদন : আজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৬। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের অবস্থা পর্যালোচনা, মানুষের মতপ্রকাশের অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণে সবার অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। ২০২৬ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের জাতিসংঘের মূল বার্তা হলো—প্রত্যেকের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, আর সবার অংশগ্রহণেই গণতন্ত্র কার্যকর হয়।

জাতিসংঘের মতে, এমন শাসনব্যবস্থা প্রয়োজন যেখানে মানুষ নিজের জীবনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত গ্রহণে অর্থবহভাবে অংশ নিতে পারে। আলোচনা, সহযোগিতা এবং ভিন্ন মত বোঝার মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সমাজের বিভিন্ন শ্রেণি ও মানুষের কণ্ঠস্বরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, এতে সিদ্ধান্ত গ্রহণ আরও সমৃদ্ধ হবে, মানুষের মধ্যে আস্থা বাড়বে এবং আরও শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সংকট মোকাবিলায় সক্ষম সমাজ গড়ে উঠবে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতিসংঘের গণতন্ত্র তহবিল ও অংশীদারত্ব বিষয়ক কার্যালয় আজ জাতিসংঘের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। সেখানে বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণমূলক সভার অভিজ্ঞতা তুলে ধরা হবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে মানুষের অংশগ্রহণ, আলোচনা ও অন্তর্ভুক্তি কীভাবে আস্থা বাড়াতে পারে এবং আরও জবাবদিহিমূলক ও কার্যকর শাসনব্যবস্থা গড়ে তুলতে পারে, তা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ২০০৮ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিবছর দিবসটি পালনের জন্য একটি নির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দেশের সংসদ ও প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে আলোচনা, কর্মশালা, বিতর্ক, শিশুদের জন্য বিভিন্ন আয়োজন এবং নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি পালন করা হয়ে থাকে।

Related News :

জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×